সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অভিনয় নিয়ে যে সিদ্ধান্তের কথা জানালেন কাজলের মেয়ে | চ্যানেল খুলনা

অভিনয় নিয়ে যে সিদ্ধান্তের কথা জানালেন কাজলের মেয়ে

সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, সুহানা খান কিংবা রাশা থাডানি সবারই বলিউড অভিষেক হয়েছে। অনেকেই নিয়মিত সিনেমায় কাজ করেছেন। বেশ কয়েক বছর ধরেই জল্পনা কাজল ও অজয় দেবগন দম্পতির কন্যা নিসা দেবগনের বলিউড অভিষেক নিয়ে। যদিও গেল কয়েক বছর বিভিন্ন সময় নিজের জীবনযাপনের জন্য ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছে নিসাকে।

বিভিন্ন সময় গায়ের রং নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে তাকে। তাই ২২ বছরের মেয়ে ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতোমধ্যেই ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আপাতত বলিউডে ও এখনই আসতে চায় না। পরবর্তীকালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী।

তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন কাজল। নতুন প্রজন্মের অভিনেতাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। বর্তমান সময়ে বলিউডে সৌন্দর্যের জন্য অস্ত্রোপচারের রমরমা। অভিনয় দুনিয়ায় থাকতে গেলে কি নিজের বাহ্যিক গঠন পরিবর্তনের প্রয়োজন? এই প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী।

কাজল বলেন, দয়া করে সবার পরামর্শ নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নানা লোক নানা কথা বলবে। কেউ বলবে নাক বদলান, কেউ বলবে হাত বদলান, গায়ের রং বদলান, হাজার লোকের হাজার কথা। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বাকিরা জোর করছে বলেই যে আমাকে অস্ত্রোপচারের সাহায্য নিতে হবে, সেটা যেন না হয়।

এ প্রসঙ্গেই নতুনদের উদ্দেশে কাজল পরামর্শ দিয়ে বলেন, সৃষ্টিকর্তা তোমাদের একটি নির্দিষ্ট ছাঁচে তৈরি করেছেন। তার পরেও কোনও পরিবর্তন চাইলে রূপটান তো রয়েইছে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

কোক স্টুডিওর জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থিতিতে এবারের বৈশাখ হবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ম্যাজিক্যাল- এমনটাই বার্তা তাদের।

লতা-আশার মৃত্যুতে রয়েছে যেসব অদ্ভুত মিল

কুমিরের মুখে কুকুরের সেই ঘটনা নিয়ে তারকাদের ক্ষোভ

থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি

‘জাব উই মেট’ কি ফিরবে? সিক্যুয়েল নিয়ে যা জানালেন পরিচালক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।