সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন | চ্যানেল খুলনা

অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

জাতীয় বেতন কমিশন-২০২৫ কর্তৃক সুপারিশকৃত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, উপ-পরিচালক (অ.হি.) জাবেদ এলাহী, উপ-পরিচালক (জ.প্র.) গাজী আলাউদ্দিন আহমদ, সহকারী পরিচালক (অ.হি.) বিমান সাহা, সহকারী রেজিস্ট্রার মোঃ আতিয়ার রহমান, কর্মচারী সমিতির সভাপতি আলম শেখ, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম সুমন ও আবু সালেহ শিকদার। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখা প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য দূর করা। অথচ জাতীয় বেতন কমিশন কর্তৃক সুপারিশপ্রাপ্ত নবম পে স্কেল এখনো বাস্তবায়ন না হওয়ায় সেই বৈষম্যই বহাল রয়েছে। বক্তারা অভিযোগ করেন, সুপারিশের পর এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

বক্তারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই নবম পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে ‘রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

৩ আসনের হাতপাখার প্রার্থির পক্ষে ১০ নং ওয়ার্ডে গণসংযোগ

অবহেলিত এলাকায় চিকিৎসা খাতে বিশেষ অবদান রাখা হবে : মাওলানা আবুল কালাম আজাদ

খুলনার মানুষ এবার ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লায় রায় দেবে : শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে ভোট বিপ্লবের মাধ্যমে লাল কার্ড দেখাবে : ধ্যাপক মাহফুজুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।