সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অবশেষে সেই গৃহকর্মী রেখা গ্রেফতার | চ্যানেল খুলনা

অবশেষে সেই গৃহকর্মী রেখা গ্রেফতার

রাজধানীর মালিবাগে বাসার মালিককে নির্যাতন করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে আসা সেই গৃহকর্মী রেখা আক্তার (২৮) আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) রাতে তাকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর গ্রামের মামার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সেই সঙ্গে লুট করা স্বর্ণালংকার, মােবাইল ও নগদ টাকাও উদ্ধার করা হয়।
গৃহকর্মী রেখা মামার বাড়িতেই আত্মগােপনে ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বড়পলাশবাড়ী গ্রামে।

রেখার প্রতিবেশিরা জানায়, তার তিন বিয়ে। সর্বশেষ স্বামীর নাম সুমন। তার বাবার নাম আফা হােসেন (হাবা)। গেল কয়েক বছর তারা স্বপরিবারে ঢাকাতেই অবস্থান করছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদ ইকবাল বাংলানিউজকে জানান, কিছুদিন আগে রেখা বাড়ি আসে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গত সােমবার (১৮ জানুয়ারি) সকাল রাজধানীর মালিবাগে একটি বাসার গৃহকর্ত্রী বিলকিস বেগমকে নির্যাতন করে বাড়ির স্বর্ণালংকার, মােবাইল, টিভি ও নগদ টাকা নিয়ে পালিয়ে আসে যান রেখা আক্তার। পরে সেই খবর দেশের
বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও গণমাধ্যমে প্রকাশের পর নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে রেখাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।