সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অপরাধ প্রবনতা কমাতে গ্রাম পুলিশদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে : ইউএনও | চ্যানেল খুলনা

অপরাধ প্রবনতা কমাতে গ্রাম পুলিশদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে : ইউএনও

পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই সহ সকল প্রকার অপরাধ প্রবণতা নির্মূলে করণীয় সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশদের মাসিক হাজিরা প্রদান কালে এসকল ব্রিফিং প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেছেন এলাকা থেকে মাদক দ্রব্য, বাল্য বিয়ে, সামাজিক অপরাধ, জুয়া, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, গ্রাম পুলিশরা যদি দক্ষতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে তাহলে সকল প্রকার অপরাধ প্রবনতা নির্মুল না হলেও অনেকাংশ কমে আসবে। একটি এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের অবদান অনস্বীকার্য। সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে গ্রাম পুলিশরা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সে জন্য গ্রাম পুলিশদের সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এসময়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ ও উপজেলার ১০টি ইউনিয়নের সকল দফাদার ও গ্রাম পুলশবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় রাজনৈতিক নেতা, সাংবাদিক, মাদক বিক্রেতাসহ ৪৭৫ জনের তালিকা, ঈদের পর যৌথ অভিযান

খালিশপুরে প্রাথমিক বিদ্যালয়ের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়িত করবো ইনশাল্লাহ : আলি আসগার লবি

খালিশপুর ১০ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ১৫৮ জনে নারী পেল ফ্যামিলি কার্ড

ওজোপাডিকোর বোর্ড মেম্বার থেকে সাংবাদিক টুটুলকে অব্যাহতির নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।