সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেছেন নগর বিএনপির সভাপতি | চ্যানেল খুলনা

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেছেন নগর বিএনপির সভাপতি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর শপিং সেন্টারে দোকানপাট পরিদর্শন করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে শপিং সেন্টারে আগুনের ঘটনা ঘটে। এতে মোবাইলের দোকানসহ প্রায় ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান শফিকুল আলম মনা।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কেসিসির রাজস্ব কর্মকর্তা এস কে তাছাদুজ্জামান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

২৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান শুরু

খুলনায় শীর্ষ সন্ত্রাসী সুজন অস্ত্রসহ গ্রেপ্তার

খালিশপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

শিরোমণি বাজারে খুলনা জেলা জামায়াতের লিফলেট বিতরণ

আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী

খুবির ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ক্লাস ও ল্যাব পরিদর্শনে উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।