সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা কাস্টমস হাউস ও এজেন্টস্ এসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোংলা কাস্টমস হাউস ও এজেন্টস্ এসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোংলা কাস্টমস হাউস ও মোংলা কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মোংলাস্থ কাস্টমস হাউস মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

মোংলা কাস্টমস হাউস কমিশনার ম. সফিউজ্জামান প্রধান অতিথি হিসেবে খেলার বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রীতি ফুটবল ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল গোল দিতে না পারায় খেলা ট্রাইবেকারে পর্যন্ত গড়ায়। তবে শেষ পর্যন্ত এক গোলে এগিয়ে থেকে মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়েশন জয়লাভ করে।

উল্লেখ্য, খেলায় অংশগ্রহণকারী দুই দল মোংলা কাস্টমস হাউস একাদশের নেতৃত্বে ছিলেন কমিশনার ম. সফিউজ্জামান এবং মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়েশন একাদশের নেতৃত্ব দেন সংগঠনের আহবায়ক মো: মোশাররাফ হোসেন ও সদস্য সচিব মাহামুদুন চৌধুরী জনি। মোংলা কাস্টমস হাউস আয়োজিত এই খেলার পুরস্কার বিতরণীর পর রাতে সংশ্লিষ্টরা নৈশভোজে মিলিত হন।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

সরকারের কাছ থেকে বেতন পাবেন হামজা-শমিতরা!

ভোটার হলেন সাকিব, ভোট কি দিতে পারবেন

ভারতে খেলা দেখতে আর্থিক সহায়তা চাইছেন জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকেরা

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকাপ জয়ী ওজিল ও এরদোয়ানপুত্র

হ্যান্ডশেক ইস্যুতে বিতর্ক উসকে দিলেন হরভজন সিং

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।