সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিহতদের পরিবারকে কত টাকা ক্ষতিপূরণ দেবেন বিজয় | চ্যানেল খুলনা

নিহতদের পরিবারকে কত টাকা ক্ষতিপূরণ দেবেন বিজয়

ভারতীয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক যাত্রা কালো অধ্যায়ে ঢেকে দিল ভয়াবহ এক দুর্ঘটনা। গত শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় তার সমাবেশে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩৯ জনের।

নিহতদের মধ্যে রয়েছেন ১৬ নারী ও ১০ শিশু। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান নিশ্চিত করেছেন এই তথ্য।

দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোকের ছায়া নেমেছে দক্ষিণ ভারতের আকাশে। বিজয় নিজেও এই মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন ‘এটি এমন এক যন্ত্রণা, যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রাণ হারানো প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

শুধু শোক প্রকাশেই থেমে থাকেননি এই তারকা। সমাবেশে প্রাণ হারানো প্রতিটি পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

বিজয়ের ভাষায়, ‘এটি অপূরণীয় ক্ষতি। অর্থের পরিমাণ হয়তো অতি নগণ্য, কিন্তু পরিবারের একজন সদস্য হিসেবে তাঁদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব।’ সূত্র: এনডিটিভি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।