সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে শিক্ষার্থীদের হামদ-নাত প্রতিযোগিতা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ কলেজ মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক শেখ, চিতলমারী আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, উপজেলা জামায়েতে ইসলামী সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুর আলী, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান শেখ, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজাজ্জামান আসাদ, বিশিষ্ট সমাজসেবক শহর আলী গাজী, কলেজ পরিচালনা পরিষদের সদস্য শেখ অনিক, ফয়জুুল হক কাজী, আবুল বাসার তালুকদার প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে অতিথিরা হামদ- নাত প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইতিহাস বিষয়ের প্রভাষক হারুন-অর- রশিদ ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি : হাসনাত আব্দুল্লাহ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।