সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথকে বিদায় সংবর্ধনা প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথকে বিদায় সংবর্ধনা প্রদান

বাগেরহাটের চিতলমারীর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় গরীবপুর ক্লাসটারের আয়োজনে ব্রহ্মগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী ইউআরসি ইন্সট্রাক্টর বরুণ কান্তি হালদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইব্রাহীম ফকির, বিদায়ী শিক্ষা কর্মকর্তার সহধর্মীনি মাধুরী দেবনাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শ্যামলেন্দু গোলদার, অঞ্জনা হাজরা, নার্গিস পারভীন, সাধন হীরা, উষা রানী রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, তপন কুমার দেবনাথ ছিলেন একজন আলোকিত ব্যক্তিত্ব। উপজেলা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ও উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সার্বিক কল্যাণে তিনি ন্যায়নিষ্ঠ ভাবে কাজ করেছেন। তার অনন্যসাধারণ ব্যক্তিত্ব ও সৌহাদ্যপূর্ণ আচরণের কারণে তিনি সকলের প্রিয় ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথকে মানপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় গরীবপুর ক্লাসটারের ২৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি : হাসনাত আব্দুল্লাহ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।