সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
র‍্যাঙ্কিংয়েও আফগানদের পেছনে ফেলল বাংলাদেশ, জাকের-তামিমের উন্নতি | চ্যানেল খুলনা

র‍্যাঙ্কিংয়েও আফগানদের পেছনে ফেলল বাংলাদেশ, জাকের-তামিমের উন্নতি

‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপের শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের পর এবার র‍্যাঙ্কিংয়েও আফগানদের পেছনে ফেললো লিটন দাসের দল। একই সঙ্গে ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী, তানজিম হাসান সাকিবরা।

এশিয়া কাপের সবশেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোয় টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। একধাপ এগিয়ে নয়ে উঠে এসেছে ফিল সিমন্সের দল। আইসিসির হালনাগাদকৃত সবশেষ টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং ২২২। দশে নেমে যাওয়া আফগানিস্তানের রেটিংও সমান। যদিও ভগ্নাংশের হিসেবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে তারা।

সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন আসেনি। ২৭১ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে আছে ভারত। অস্ট্রেলিয়ার অবস্থান দুইয়ে। অজিদের সংগ্রহ ২৬৬ রেটিং। ২৫৭ রেটিং নিয়ে তিনে আছে ইংল্যান্ড। সেরা আটের বাকি দলগুলো হলো নিউজল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

আফগানিস্তানকে হারানোর ম্যাচে ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলেন তামিম। এই ইনিংস খেলে ৪ ধাপ উন্নতি করেছেন বাঁহাতি ওপেনার। বর্তমানে ৩৫ নম্বরে আছেন তামিম। এই সংস্করণের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এখন সবার ওপরে আছেন তিনি। তামিম ছাড়া বাংলাদেশি ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন কেবল জাকের। তিন ধাপ এগিয়ে ৫৭ নম্বরে আছেন এই ফিনিশার। এশিয়া কাপের গ্রুপ পর্বের ৩ ম্যাচে ৫৩ রান করেছেন জাকের।

বাংলাদেশি বোলারদের মধ্যে উন্নতি করেছেন কেবল সাকিব। ৫ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন এই পেসার। অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের। ৪ পিছিয়ে বর্তমানে ১৫ তম স্থানে আছেন কাটার মাস্টার। ৫ ধাপ পেছানো তাসকিনের অবস্থান ৩০ নম্বরে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।