সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কক্সবাজারে স্বামীকে হত্যা করে স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক | চ্যানেল খুলনা

কক্সবাজারে স্বামীকে হত্যা করে স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

রাঙামাটি সদরের এক ব্যক্তি (৪৫) স্ত্রীসহ ব্যক্তিগত কাজে কক্সবাজারে এসেছিলেন। ঠাঁই নিয়েছিলেন রাঙামাটির বাসিন্দা বিরেল চাকমার (৫৫) বাসায়। বিরেল কক্সবাজার শহরে একটি ভাড়া বাসায় থাকতেন। গতকাল শনিবার দিবাগত রাতে বিরেল চাকমার ধারালো দায়ের কোপে তাঁর পরিচিত ওই ব্যক্তি খুন হন। খুনের পর বিরেল ওই ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে বিরেল চাকমাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। আটক বিরেল চাকমাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধর্ষণের শিকার নারী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, ‘হঠাৎ পাশের ফ্ল্যাট থেকে এক নারীর আর্তচিৎকার শুনে আমরা বের হই। বাইরে এসে দেখি ওই নারী কাঁদছেন, তাঁর স্বামী মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। একটু পরেই রক্তমাখা হাতে বীরেলকে পালাতে দেখে আমরা তাঁকে আটক করি।’

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, অভিযুক্ত বিরেল চাকমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণচেষ্টার ঘটনার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ওসি জানান, ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।