সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বর্ণ ব্যবসায়ীদের টার্গেট, এরপর ডিবি পরিচয়ে ডাকাতি | চ্যানেল খুলনা

স্বর্ণ ব্যবসায়ীদের টার্গেট, এরপর ডিবি পরিচয়ে ডাকাতি

দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর তাঁতিবাজারে স্বর্ণ কেনাবেচা করতে আসা ব্যবসায়ীদের টার্গেট করতো ডাকাতরা। নজর রাখতো ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীদের দিকেও। এরপর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে করতো ডাকাতি।

রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশ থেকে এমন সাত ডাকাতকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানের সময় কৌশলে পলিয়ে যায় চক্রের আরও পাঁচ সদস্য।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন, চক্রের প্রধান দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ ও কামাল হাওলাদার। বাকিরা তাদের সহযোগী আব্দুর রহমান হাওলাদার, মেহেদী হাসান ওরফে হাসান, বাবুল হাওলাদার, রমিজ তালুকদার ও জান্নাতুল ফেরদৌস। তাদের কাছে থেকে মাইক্রোবাস, ডিবির পোশাক, ওয়াকিটকি, ভুয়া আইডি কার্ড, হাতকড়া, খেলনা পিস্তল, পকেট রাউটার, মোবাইল ফোন ও লেজার লাইট জব্দ করা হয়েছে।

মাসুদ আলম বলেন, গ্রেপ্তারকৃতরা সক্রিয় ডাকাত। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর তাঁতিবাজারে আসা স্বর্ণ ব্যবসায়ীদের এবং ব্যাংক থেকে বড় অংকের টাকা উত্তোলনকারীদের টার্গেট করতো। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করতো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন পরিবারের নারীরা

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, চালক-সহকারীসহ তিনজনের যাবজ্জীবন

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, জুনে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।