সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিয়ের পরদিন নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামী কারাগারে | চ্যানেল খুলনা

বিয়ের পরদিন নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামী কারাগারে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৮ বছর বয়সী এক নববধূকে বিয়ের পরদিন দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। নববধূর স্বামী আসিফ মিয়া (২৬) মূল আসামি। এ ছাড়া আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় নববধূর ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে গতকাল শনিবার রাতে সাঘাটা থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার ২ লাখ ৩০ হাজার টাকা দেনমোহরে সাঘাটার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর আসিফ মিয়া স্ত্রীকে নিয়ে বাড়িতে যান। পরদিন বৃহস্পতিবার রাতে স্বামীসহ আরও চার থেকে পাঁচজন মিলে নববধূকে ধর্ষণ করেন।

পরে নববধূ অসুস্থ হয়ে পড়লে গত শুক্রবার বেলা ২টার দিকে তাঁকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গত শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রাম থেকে নববধূর স্বামীসহ সাতজনকে আটক করে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ। গতকাল শনিবার বিকেলে আটক ব্যক্তিদের সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ ঘটনায় নববধূর স্বামীসহ সাতজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর ছয়জনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। নববধূর স্বামী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অন্যদের নিয়ে নববধূকে ধর্ষণ করা হয়েছে বলে মনে হচ্ছে না।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘অন্য সাংবাদিকেরা এত প্রশ্ন করেন না, আপনি অনেক প্রশ্ন করছেন।’ এরপরই তিনি ফোন কেটে দেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হয়তো শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৫, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।