সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে মহাসড়কের পাশে থেকে নবজাতক শিশুকন্যার মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

ফকিরহাটে মহাসড়কের পাশে থেকে নবজাতক শিশুকন্যার মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশে থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার পিলজংগ এলাকায় মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ৯টা দিকে পিলজংগ এলাকার স্থানীয় লোকজন মহাসড়কের পাশে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় নবজাতক ওই শিশুকন্যার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, নবজাতক ওই শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে কিছু কাপড়-চোপড় উদ্ধার করা হয়েছে। মরদেহটি কখন কে বা কাহারা ওখালে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।