সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ | চ্যানেল খুলনা

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

গাজীপুরের শ্রীপুরে বাড়ির কাছে মাটিচাপা দেওয়া অবস্থায় কমলা বেগম (৫০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সকালে তাল কুড়াতে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হন। দুপুরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঝোপঝাড়ের মধ্যে তাঁর গলাকাটা লাশ দেখতে পান স্বজনেরা।

শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কমলা বেগম ওই গ্রামের মো. কদম আলীর স্ত্রী।

কদম আলী বলেন, ‘সকাল সাড়ে ৫টার দিকে আমি কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হই। তখন স্ত্রী কমলাও বের হয়ে বাড়ির কাছে একটি গাছতলায় তাল কুড়াতে যায়। দুপুর ১২টার দিকে আমি বাড়ি ফিরে কমলাকে খোঁজ করি। তখন আমাদের নাতি জানায়, তার দাদি কোথায় সে জানে না। এরপর আশপাশের বসতবাড়িতে খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু তার কোনো সন্ধান পাচ্ছিলাম না। এরপর স্বজন ও প্রতিবেশীরাও খোঁজ শুরু করেন।’

কদম আলী আরও বলেন, ‘বেলা দেড়টার দিকে এক প্রতিবেশী ঝোপঝাড়ের ভেতর খুঁড়ে রাখা মাটি দেখে সন্দেহজনক মনে করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মাটি খুঁড়ে গলাকাটা অবস্থায় কমলার লাশ দেখতে পাই। প্রতিবেশী নবী হোসেনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ হয়েছে মাস দুই আগে। এ ছাড়া আমার সঙ্গে কারও কোনো বিবাদ নেই। কী কারণে আমার স্ত্রীকে এভাবে হত্যা করা হলো, বুঝতে পারছি না।’

প্রতিবেশী মনিরা খাতুন বলেন, ‘নিখোঁজের বিষয়টি জানতে পেরে কমলাকে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে খুঁড়ে রাখা মাটি দেখে একজন ডাকচিৎকার দেন। এরপর মাটি খুঁড়ে দেখতে পাই গলাকাটা অবস্থায় কমলার লাশ পড়ে আছে। তাঁর শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। কীভাবে এমন হলো, বুঝতে পারলাম না।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই নারীর লাশ উদ্ধারের পর এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।