সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বস্তাবন্দি অজ্ঞাত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় বস্তাবন্দি অজ্ঞাত মরদেহ উদ্ধার

খুলনার লবণচোরা থানার আওতাধীন দশগেট এলাকায় বস্তাবন্দি একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে স্থানীয়রা নদীর পাড়ে বস্তাবন্দি মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লবনচরা থানার পুলিশ কর্মকর্তারা এবং নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, দুপুর একটার দিকে নদীর পাড়ে ভাসতে দেখা যায় বস্তাবন্দি একটি মরদেহ। তারপর ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানানো হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এখানে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া হয়েছে। এটি একজন পুরুষের লাশ।

ময়না তদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর আসল ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।