সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
উদ্বোধনী ফলকে নাম দেখে রেগে গেলেন উপদেষ্টা কবির খান | চ্যানেল খুলনা

উদ্বোধনী ফলকে নাম দেখে রেগে গেলেন উপদেষ্টা কবির খান

গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাস এলাকায় ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের ১৮ কিলোমিটার অংশের উদ্বোধন করা হয়েছে। এ সময় উদ্বোধনী ফলকে নিজের নাম লেখা দেখে রেগে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

জানা গেছে, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা। রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় উদ্বোধনের কথা ছিল। উপদেষ্টা সময়মতো অনুষ্ঠানস্থলে আসেন। এরপর বক্তৃতা শেষ করে ফিতা কেটে ফলক উদ্বোধন করতে যান। উদ্বোধনী ফলকের কাছে গিয়ে হাত দিয়ে পর্দা সরিয়ে তিনি দেখতে পান, সেখানে উদ্বোধক হিসেবে উপদেষ্টার নাম লেখা রয়েছে। এটি দেখে তিনি অসন্তুষ্ট হন এবং রেগে যান।

তাৎক্ষণিকভাবে মুহাম্মদ ফাওজুল কবির খান উদ্বোধনী ফলকের কাছ থেকে সরে আসেন এবং বলতে থাকেন, ‘এখানে নাম আসল কীভাবে? এটি কি আমার বাপের টাকায় করছে? তাহলে এখানে আমার নাম দিয়েছ কেন? এই ফলকে আমার নাম থাকবে না। এটি ইমিডিয়েটলি চেঞ্জ করো।’ এমন নির্দেশনা দেন তিনি। তিনি আরও বলেন, কোনো নাম থাকবে না। জাস্ট বাইপাস উদ্বোধন হয়েছে—এ কথাটি লেখা থাকবে। তা ছাড়া আর যারা কাজ করছে—মন্ত্রণালয় বা অন্যান্য বিষয় লেখা থাকবে।

এ সময় সেখানে উপস্থিত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘এখানে নাম আসল কীভাবে? কেন তোমরা জানো না? এখানে আমার নাম লেখা যাবে না?’ এ কথা বলে তিনি হাঁটতে শুরু করেন। এ সময় এক সাংবাদিক জানতে চান—এ রকম নির্দেশনা আগে দেওয়া ছিল কি না। উত্তরে তিনি বলেন—হ্যাঁ আগেই নির্দেশনা দেওয়া ছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।