সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাট উপজেলা বিএনপি'র নবনির্বাচিতদের সংবর্ধনা | চ্যানেল খুলনা

ফকিরহাট উপজেলা বিএনপি’র নবনির্বাচিতদের সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফকিরহাট উপজেলা শাখায় সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিতদের সংবর্ধনা দিয়েছে বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকাল পাঁচটায় বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপি কার্যালয় চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধিত চার নেতা হলেন ফকিরহাট উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ কামরুল ইসলাম গোরা, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত হোসেন ও নোমান আল মেহেদী। বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোড়ল আতিয়ার রহমানের সভাপতিত্বে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতা মো: নওশের শেখ ও নাজমুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা শেখ মিজানুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ও ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ আগষ্ট মংগলবার ফকিরহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।