সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মার্কিন নারীর শ্লীলতাহানির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড | চ্যানেল খুলনা

মার্কিন নারীর শ্লীলতাহানির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

কক্সবাজারে এক মার্কিন নারীর শ্লীলতাহানির দায়ে তারিকুল ইসলাম (২৫) নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১) আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) তাওহীদুল আনোয়ার।

দণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম এ মামলার একমাত্র আসামি। তিনি কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজেরপাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, গত ১০ মার্চ সকালে কক্সবাজার শহরের সার্কিট হাউস সড়কে হাঁটার সময় তারিকুল এক মার্কিন নারীকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। স্বামীর কাজের সুবাদে কক্সবাজারে বসবাস করে আসছিলেন ওই মার্কিন নারী। এ ঘটনা জানাজানি হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তারিকুলকে গ্রেপ্তার করে। এরপর আলোচিত এ মামলায় পুলিশ তদন্ত শেষে ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) তাওহীদুল আনোয়ার বলেন, মামলা হওয়ার দুই দিন পর গত ১২ মার্চ তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৮ মার্চ আদালত অভিযোগ গঠন করেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ থেকে আদালত বিচারকাজ শুরু করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান বলেন, সকালে আসামি তারিকুল ইসলামকে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।