সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জিতলেই পাচ্ছেন অর্থ, সেমিতে উঠলে বাড়িও পাবেন কেনিয়ান ফুটবলাররা | চ্যানেল খুলনা

জিতলেই পাচ্ছেন অর্থ, সেমিতে উঠলে বাড়িও পাবেন কেনিয়ান ফুটবলাররা

বিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ। আর কোয়ার্টার ফাইনাল জিতলে প্রতিটি খেলোয়াড়কে দেওয়া হবে বাড়িও।

প্রতিযোগিতার শুরুর দিকে রুটো প্রতিটি জয়ের জন্য খেলোয়াড় প্রতি ১০ লাখ শিলিং (৭ হাজার ৭৫৩ মার্কিন ডলার) দেওয়ার ঘোষণা দিয়েছিলেন উইলিয়াম রুটো। কিন্তু গত সোমবার সে পুরস্কারের অর্থ বাড়িয়ে করা হয়েছে ২৫ লাখ শিলিং (১৯ হাজার ৩৫০ ডলার)। এখানেই শেষ নয়, কোয়ার্টার ফাইনালে জিততে পারলে খেলোয়াড়রা আরও ১০ লাখ শিলিং করে পাবেন। পাবেন দুই রুমের একটি বাড়িও।

প্রথমবারের মতো তিনটি পূর্ব আফ্রিকান দেশ—কেনিয়া, তানজানিয়া ও উগান্ডায় এবার হচ্ছে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলে চমক দেখিয়েছে ‘এ’ গ্রুপে থাকা কেনিয়া। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা কেনিয়া গত রোববার আফ্রিকার ফুটবল পরাশক্তি মরক্কোকে ১-০ গোলে হারিয়ে দিয়ে বড় চমক দেখায়। এরপরই আসে খেলোয়াড়দের জন্য বাড়তি বোনাসের ঘোষণা।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

‘আমরা এখানে বলির পাঁঠা হতে আসিনি’, চীনকে চমকে দিয়ে বাংলাদেশ কোচ

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের টেস্ট সিরিজ, সূচি চূড়ান্ত

সরকারের কাছ থেকে বেতন পাবেন হামজা-শমিতরা!

ভোটার হলেন সাকিব, ভোট কি দিতে পারবেন

ভারতে খেলা দেখতে আর্থিক সহায়তা চাইছেন জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকেরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।