সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে মাগুরায় শোক র‌্যালি | চ্যানেল খুলনা

গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে মাগুরায় শোক র‌্যালি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

গত বছরের ৪ আগষ্ট আজকের এই দিনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মাগুরায় প্রথম শহীদ হন ছাত্রনেতা মেহেদী হাসান রাব্বি। এই গণঅভ্যুত্থানে একে একে মাগুরার ১০ জন ছাত্র-জনতা শহীদ হন।

এই উপলক্ষে মাগুরা পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও মহিলা দলের আয়োজনে একটি শোক র্্যালি পারনান্দুয়ালী বেপারীপাড়া জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ শেষে নবনির্মিত শহীদ রাব্বি স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ন আহবায়ক আহসান হাবীব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, সদস্য কুতুবু উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলামসহ পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের সকল স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, আসামিদের চিহ্নিত করে মামলা করা হলেও নাম মাত্র কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরা প্রকাশ্য দিবালোকে ঘোরাফেরা করছে। এবং সোশ্যাল মিডিয়ায় একটিভ থেকে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছে। শহীদদের পরিবাররা এখনো শংকিত রয়েছে আদৌ কি তারা এই হত্যার বিচার পাবে।

গত বছরের ৪ আগস্ট মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে স্থানীয় জনতার সাথে মিছিলের সামনে এগিয়ে গেলে মাগুরা শহরের ঢাকা রোড ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মেহেদী হাসান রাব্বি। তিনি ছিলেন একজন মানবিক মানুষ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।