সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান | চ্যানেল খুলনা

ফকিরহাটে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

বাগেরহাটের ফকিরহাটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, কৃতিত্বের সনদ এবং এককালীন ৫ লাখ ২৫ হাজার টাকার বৃত্তি তুলে দেওয়া হয়।

সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি পর্যায়ের ১৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের ১৫ জনর প্রত্যেককে ২৫ হাজার টাকা এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. মো. আনিস আর রেজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকিরহাট সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মূসা হোসাইন খান, মাউশির উপপরিচালক মো. কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোহা. সাদেকুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফরহাদ হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকবৃন্দ। সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রুখসানা ইসলাম ও ফাহিম হোসনে।

অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জমান। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।