সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মানিকগঞ্জে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড | চ্যানেল খুলনা

মানিকগঞ্জে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মানিকগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ৫০ বছরের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজ্জাক শেখ শিবালয় উপজেলার বড় আনুলীয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজ্জাক ২০২৩ সালের ১৫ জানুয়ারি শিশুটিকে এক ফসলের মাঠে ধর্ষণ করেন। পরে শিশুটি বাসায় ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুর বাবা ঘটনা জেনে পরদিন রাজ্জাককে আসামি করে শিবালয় থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় ১৪ সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে বিচারক আজ রায় ঘোষণা করেন।

মামলায় সরকারপক্ষের আইনজীবী ছিলেন হুমায়ন কবির। তিনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী শিপ্রা রানি জানিয়েছেন, তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।