সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নীলফামারীতে গৃহবধূ হত্যা, রাজশাহীতে শাশুড়ি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

নীলফামারীতে গৃহবধূ হত্যা, রাজশাহীতে শাশুড়ি গ্রেপ্তার

নীলফামারীর ডোমারে গৃহবধূ হত্যার মামলার আসামি শাশুড়ি ফারজিনা আক্তারকে (৫৫) রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল। গ্রেপ্তার ফারজিনা নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার খয়রুল ইসলামের স্ত্রী।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত মে মাসে ফারজিনা আক্তারের বাড়িতে ছুরিকাঘাতে খুন হন তাঁর পুত্রবধূ। এ ঘটনায় ফারজিনা, তাঁর ছেলে ফারুক হোসেনসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত গৃহবধূর বড় বোন। এ মামলার ২ নম্বর আসামি ফারজিনা আক্তার।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর আসামি ফারজিনা আক্তারকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।