সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় পারিবারিক ঝগড়ায় স্বামীর শাবলের আঘাতে গৃহবধূ নিহত | চ্যানেল খুলনা

মাগুরায় পারিবারিক ঝগড়ায় স্বামীর শাবলের আঘাতে গৃহবধূ নিহত

মাগুরার শালিখা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে সোনালী খাতুন (৩৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোনালী ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

সোনালীর মেয়ে মদিনা খাতুন জানিয়েছেন, তার বাবা ঢাকায় রডের কাজ করেন। ওইদিন সকালে তিনি বাড়ি ফিরে মা সোনালীর মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতে মা ঘটনাস্থলেই মারা যান।

প্রতিবেশীরা জানান, ভোরবেলায় মিজানুরের বাড়ির সিঁড়িতে বসে ছিলেন সোনালী। কিছুক্ষণ পর বাড়িতে চিৎকার শুনে দেখা যায় ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শালিখা থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, পারিবারিক বিরোধের এক পর্যায়ে মিজানুর তার স্ত্রী সোনালীর মাথায় শাবল দিয়ে আঘাত করেন। ঘটনার পর থেকে মিজানুর পলাতক রয়েছেন।

নিহতের মরদেহ মাগুরা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।২২ বছর পর চিতলমারীতে বিএনপি’ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।