সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে একটি কোম্পানীতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ, কোটি টাকার মালামাল লুট | চ্যানেল খুলনা

ফকিরহাটে একটি কোম্পানীতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ, কোটি টাকার মালামাল লুট

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ আওতাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মূখে জিস্মি করে বেঁধে রেখে এক কোটি টাকার বেশী মূল্যে মালামাল ও জিনিসপত্র নিয়ে গেছে।

শ্রমিকরা জানান, গত শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে মূখে মাস্ক পরিহিত ১৫ থেকে ২০জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রতিষ্ঠানে ভেতরে প্রবেশ করে। এসময় ৭জন নিরাপত্তাকর্মী ও ৪জন শ্রমিককে বেঁধে রাখে। এরপর তারা গেডাউনে ঢুকে সেখান থেকে এ্যালুমুনিয়াম বার ১৫ টন, তামার তার আড়াই টন এবং বৈদ্যুতিক তার ১ টন দুটি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। এসব মালামাল ও জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য গুদামজাত করে রাখা হয়েছিল। তাদের দেশীয় অস্ত্র ছিল বলে শ্রমিকরা জানান।

হ্যামকো গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার (অপারেশন) মো: সিদ্দিকুর রহমান জানান, তিনি ডাকাতদল ৮টার দিকে নিরাপত্তাকর্মিদের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৮ঘন্টা অবস্থান করে। পরে ডাকাতদল ট্রাকে করে ভোর ৪টার দিকে এসব মালামাল ও জিনিসপত্র নিয়ে যায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, শনিবার (৫ জুলাই) ভোর ৫টার দিকে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রবিউল ইসলাম শামীম সহ পুলিশের একটি দল সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়। সেখানে যেয়ে জানতে পারি একদল ডাকাত নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কোম্পানী থেকে বিভিন্ন মালামাল ও জিনিপত্র নিয়ে গেছে। আমরা বিষয়টি ভতিয়ে দেখছি। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। তবে কৃর্তপক্ষ মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।