সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে খালে পাওয়া গেল নিখোঁজ ভ্যান শ্রমিকের মরদেহ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে খালে পাওয়া গেল নিখোঁজ ভ্যান শ্রমিকের মরদেহ

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ৩দিন পরে জাকির খান (৫০) নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ খালে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) বেলা ১০টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের রূপালী ব্যংাকের ঘাটের কাছে বারইখালী খালে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

সে জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের নুর মোহাম্মদ খানের ছেলে। তার স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে। জাকির খানের স্ত্রী নাসিমা বেগম মরদেহ সনাক্ত করেছেন।

নাসিমা বেগম বলেন, তার স্বামী মানষিকভাবে সুস্থ্য ছিলো না। দীর্ঘদিন ধরে তারা মোরেলগঞ্জ কেজিস্কুল রোড়ে মোল্লাবিাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। জাকির খান প্রায়ই তার তাকে মারধর করতো। বাড়ি থেকে চলে যেতো। সর্বশেষ গত বুধবার সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। কিভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে স্ত্রী নাসিমা বেগম কিছু বলতে পারেন নি।

এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে মরদেহটি তোলা হয়েছে। পরে তার স্ত্রী লাশের পরিচয় নিশ্চিত করেন। এখন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।