সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আসামি ধরতে গিয়ে মারধরের শিকার এসআই | চ্যানেল খুলনা

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার এসআই

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মারধরের শিকার হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত ৮টার দিকে ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী নিজেই বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রবি (৩৪) ইটাহাটা এলাকার মৃত সোবাহানের ছেলে।

বাসন থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আলী অভিযুক্ত রবিকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় আসামি ও তার পরিবারের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে এসআই মোহাম্মদ আলীকে মারধর করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

বাসন থানার এসআই মো. সজিব জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।