সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিখোঁজের একদিন পর ডোবায় মিলল শিশুর লাশ | চ্যানেল খুলনা

নিখোঁজের একদিন পর ডোবায় মিলল শিশুর লাশ

যশোরের অভয়নগরে নিখোঁজের একদিন পর নাদিয়া ইসলাম (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের আমতলা বাজার এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শিশুটিকে হত্যার পর লাশ ডোবায় ফেলে গেছে।

মৃত নাদিয়া ইসলাম আমতলা বাজার এলাকার সিদ্দিপাশা গ্রামের রাজিব মোল্লার মেয়ে।

অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম জানান, শিশু নাদিয়া বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলা করছিল। আনুমানিক সকাল ১০টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারাদিন গ্রামের বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। একদিন পর শনিবার সন্ধ্যার আগমুহূর্তে গ্রামের একটি বাঁশবাগানের ভেতরের ডোবা থেকে নাদিয়ার লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, যে ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে পানিতে ডুবে মারা যাওয়ার কোনো সুযোগ নেই। ধারণা করছি, তাকে হত্যার পর তার লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।