সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফিফা র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগোল বাংলাদেশ | চ্যানেল খুলনা

ফিফা র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগোল বাংলাদেশ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সবশেষ র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডান সফরের দারুণ প্রাপ্তির প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে।

বুধবার (১১ জুন) ফিফার হালনাগাদ করা র‌্যাংকিংয়ে এই দুই ড্রয়ের প্রভাব পড়েছে, পাঁচ ধাপ এগিয়ে ১৩৩ থেকে ১২৮তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। প্রভাব পড়েছে ইন্দোনেশিয়া, জর্ডানের র‌্যাংকিংয়েও। দুটি দলই এক ধাপ পিছিয়েছে, জর্ডান এখন ৭৫তম, ইন্দোনেশিয়া ৯৫তম।

২০১৯ সালের পর র‌্যাংকিংয়ে এটাই বাংলাদেশের সবচেয়ে উপরে উঠে আসা। ওই বছর জুলাইয়ে ১৩০তম স্থানে ছিল দল।

শক্তিশালী ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ভালো পারফরম্যান্সের ফল পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

সবশেষ জর্ডান সফরে নিজেরে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। পরের প্রীতি ম্যাচে স্বাগতিক জর্ডানের সঙ্গে ২-২ ড্র করে পিটার জেমস বাটলারের দল।

র‌্যাংকিংয়ে সেরা তিনে কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্র শীর্ষেই আছে। পরের দুই ধাপে আছে স্পেন ও জার্মানি। ব্রাজিল চার ধাপ এগিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে।

চলতি মাসের শেষ দিকে উইমেন্স এশিয়ান কাপের বাছাই খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ। সেখানে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।