সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
হামজার প্রথম গোলে শুরুতেই লিড বাংলাদেশের | চ্যানেল খুলনা

হামজার প্রথম গোলে শুরুতেই লিড বাংলাদেশের

ভুটানের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই দারুণ এক হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন হামজা চৌধুরী। এর মাধ্যমে দেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই গোলের খাতা খুললেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে বক্সের মধ্যে বল পাঠান অধিনায়ক জামাল ভূঁইয়া। ভেসে আসা বলে নিপুণ দক্ষতায় হেড করেন হামজা। বল ঠাঁই পায় জালে।

এই ম্যাচ দিয়েই প্রথমবার দেশের মাটিতে জাতীয় দলের জার্সি গায়ে খেলছেন হামজা। এর আগে গত মার্চে ভারতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এই লেস্টার সিটি ফুটবলারের।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, জামাল ‍ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন ও ফাহামিদুল ইসলাম।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ভারতে খেলা দেখতে আর্থিক সহায়তা চাইছেন জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকেরা

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকাপ জয়ী ওজিল ও এরদোয়ানপুত্র

হ্যান্ডশেক ইস্যুতে বিতর্ক উসকে দিলেন হরভজন সিং

মেয়েদের বিপিএল শুরুর দিনক্ষণ জানাল বিসিবি

বাংলাদেশ-পাকিস্তানের বৈঠক নিয়ে ভারত কী বলছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।