সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঢাকায় হামজা, জাতীয় স্টেডিয়ামে প্রথমবার খেলার অপেক্ষায় | চ্যানেল খুলনা

ঢাকায় হামজা, জাতীয় স্টেডিয়ামে প্রথমবার খেলার অপেক্ষায়

শেফিল্ড ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে ওঠাতে পারেননি হামজা চৌধুরী। তার দল লেস্টার সিটির ঘটেছে অবনমন। আগামী মৌসুমে তাই প্রিমিয়ার লিগে ফেরা হচ্ছে না হামজার। যে হতাশায় অনেকটা মুষড়ে পড়েছিলেন তিনি। সেসব ঝেড়ে ফেলে হামজা এখন তাকাচ্ছেন সামনের দিকে। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের বড় ম্যাচ।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় প্রথমবার খেলতে চলেছেন হামজা। ম্যাচটিকে সামনে রেখে সোমবার (২ জুন) সকালে ঢাকায় এসেছেন এই মিডফিল্ডার। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে বরণ করে নেন বাফুফের কর্তাব্যক্তিরা।

দিন যত গড়াচ্ছে, সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে বাড়ছে দর্শকের আগ্রহ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় দীর্ঘদিন পর ফিরছে ফুটবল, তার ওপর দেশের মাটিতে হামজার প্রথম ম্যাচ। এই ম্যাচ নিয়ে দর্শকের আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে।

দর্শকের আগ্রহের কারণ আছে আরও। সব ঠিক থাকলে সিঙ্গাপুর ম্যাচে অভিষিক্ত হতে পারেন শমিত সোম। ভারতের সঙ্গে দলে জায়গা হয়নি ফাহমিদুল ইসলামের। তা নিয়ে বিতর্ক কম হয়নি। এবার অভিষিক্ত হতে পারেন ফাহমিদুলও। ইতালির লিগে খেলা ফুটবলার ইতোমধ্যে দেশে চলে এসেছেন। যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। শমিত আসতে পারেন আগামীকাল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।