সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে গণ কমিটির সমাবেশ | চ্যানেল খুলনা

মাগুরায় জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে গণ কমিটির সমাবেশ

মাগুরা জেলার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শনিবার (৩১ মে) সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা প্রেসক্লাবের সামনে গণকমিটির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণকমিটির মাগুরা জেলার যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন সদস্য বাসারুল হায়দার বাচ্চু, শেখ আব্দুল মান্নান।

সমাবেশ বক্তারা বলেন, মাগুরা জেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এমন সব অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র এ বিষয়ে উদাসীন বলে বারে বারে প্রতীয়মান হচ্ছে। নেতৃবৃন্দ চোর, ডাকাত, ধর্ষক, ছিনতাইকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।