সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার | চ্যানেল খুলনা

চিতলমারীতে মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার

খুলনা বিভাগী অতিরিক্ত কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেছেন, আদর্শ প্রজন্ম গড়তে শিক্ষকতাকে পেশা নয়, ব্রত হিসেবে গ্রহন করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ নাগরিক ও ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখাতে হবে। আজকের শিক্ষার্থী হবে আগামীর বাংলাদেশের কর্ণধর। তাই তাদের মধ্য সততার বীজ বপন করতে হবে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১ টায় বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজ পরিদর্শন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিশ্বয়নের এই যুগে একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। শিক্ষকরাই পারেন একটি নবীণ প্রজন্মকে আদর্শ জাতি হিসেবে গড়ে তুলতে। শ্রেণি কক্ষে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতিও সমান গুরুত্বারপ করতে হবে।

মতবিনিময় সভায় শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাৎ হোসেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা আইসিটি বিষয়ক কর্মকর্তা আসাদুরজামান। এ সময় বক্তারা কলেজের সার্বিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেণ। মতবিনিময় সভায় কলেজ পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অতিরিক্ত বিভাগী কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল পৃথক পৃথক ভাবে চিতলমারী সরকারী সামুন্নেছা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও একে ফজলুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।