সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে ৩ দিন ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান | চ্যানেল খুলনা

চিতলমারীতে কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে ৩ দিন ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান

বাগেরহাটের চিতলমারীতে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির আঁখড়া বাড়িতে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের কল্যাণ ও শান্তি কামনায় তিন দিন ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মন্দির কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ ও শুভ অধিবাসের মাধ্যমে তিন দিন ব্যাপী এ মহা নামযজ্ঞানুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

নাম যজ্ঞানুষ্ঠানে দেশের স্বনামধন্য নাম দলের শিল্পীরা নাম শুধা পরিবেশন করেন।
এ সকল দলের মধ্যে রয়েছে গোপালগঞ্জের গোকুল কৃষ্ণ সম্প্রদায়, নড়াইলের জয়রুপ সনাতন সম্প্রদায়, ঢাকার বন্ধুবিহারী সম্প্রদায়,কুষ্টিয়ার রাধাবিনোদ সম্প্রদায়, খুলনার শিশু কৃষ্ণ সম্প্রদায় ও জগৎবন্ধু সম্প্রদায়। শুক্রবার ভোর থেকে সোমবার সকাল পর্যন্ত বিরতিহীন ভাবে এ মহা যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে নাম যজ্ঞানুষ্ঠান কমিটির সভাপতি বাদল সাহা জানান, বিগত বছরগুলোর ন্যায় এ বছরও চিতলমারী ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ নাম সুধা আহরণ করতে এসেছেন। আগত ভক্তবৃন্দদের জন্য মহা প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।