সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নুসরাত ফারিয়ার বিষয়ে যা বললেন কারাগারের সিনিয়র জেল সুপার | চ্যানেল খুলনা

নুসরাত ফারিয়ার বিষয়ে যা বললেন কারাগারের সিনিয়র জেল সুপার

রাজধানীর ভাটারা থানাধীন এনামুল হক হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমান তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার গণমাধ্যমকে জানান, দুপুর আড়াইটার দিকে প্রিজন ভ্যানে করে নুসরাত ফারিয়াকে এ কারাগারে পাঠানো হয়েছে।

এদিন সকালে শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারাজানা হক। তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করা হয়েছে।

এর আগে রোববার (১৮ মে) থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।