সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজ মিস্ত্রী নিহত | চ্যানেল খুলনা

ফকিরহাটে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজ মিস্ত্রী নিহত

বাগেরহাটের ফকিরহাটে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কা লেগে এক মটরসাইকেলের গ্যারেজ মিস্ত্রি নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকীর মেগনিশতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত গ্যারেজ মিস্ত্রি মো. মুন্না ফকির (১৯) উপজলোর পাগলা উত্তরপাড়া এলাকার নওয়াব আলী ফকিবরের ছেলে।

পুলিশ জানায়, রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে গ্যারেজ মিস্ত্রি মুন্না ফকির বাড়ি থেকে মটরসাইকেলযোগে ফকিরহাটে বাজারে আসছিলেন। আট্টাকীর মেগনিশতলা নামক এলাকায় এসে পৌছালে মটরসাকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পিলারে ধাক্কা লেগে নিচে পড়ে যান। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।