সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে একে ফাইজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, মানস কুমার তালুকদার, প্রভাত হালদার, প্রধান শিক্ষক মোঃ মহিতুল ইসলাম, ইব্রাহিম ফকির, ফেরদৌসি পারভীন, ইমরান হোসেন, সহিদুল ইসলাম, ফেরদৌস হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের ঢাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।