সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলা নদীর ত্রিমোহনায় ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

মোংলা নদীর ত্রিমোহনায় ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মোংলা পশুর ও মোংলা নদীর ত্রিমোহনায় থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার (১৩ এপ্রিল) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনও তার নাম পরিচয় পাওয়া যায়নি।

মোংলা নৌ-পুলিশের ইনচার্জ মো: লুৎফুল কবির জানান, রোববার দুপুরে মোংলা পশুর ও মোংলা নদীর মোহনা পানির ঘাট এলাকায় নদীতে অর্ধগলিত একটি মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওই নারীর মরদেহটি উদ্ধার করেছে নৌপুলিশ।

উদ্ধারের পর অজ্ঞাত মরদেহটি শনাক্তে লাশের আঙ্গুলের ছাপ নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ময়নাতদন্তের জন্য দুপুরেই মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশটির সঠিক নাম পরিচয়ের জন্য জেলার প্রতিটি থানায় তথ্য পাঠানো হয়েছে। আর পারিচয় পাওয়া ও ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল রহস্য। এর পরই আইনী ব্যাবস্থা নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।