সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেফতার | চ্যানেল খুলনা

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেফতার

সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম ফরিদী নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আর মঙ্গলবার সকালে তাকে ঢাকার আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিমের করা মামলায় ওই ইমামকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে গত ৫ এপ্রিল ইমাম এবাদুল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি কমেন্ট করেন, যা অত্যন্ত কুরুচিপূর্ণ। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এর জেরে তিনি এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। পরে উন্নত প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে ওই ইমামকে গ্রেফতার করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।