সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটিতেও দিঘলিয়াতে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান | চ্যানেল খুলনা

ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটিতেও দিঘলিয়াতে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান

এ বছর পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে দিঘলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ দিঘলিয়া, বারাকপুর, গাজীরহাট ও আড়ংঘাটা এই চারটি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ ছুটিকালীন সময়ে শুক্রবার থেকে বৃহস্পতিবার ৭ দিন দিঘলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ নিরলসভাবে পরিবার পরিকল্পনা বিভাগের নির্দেশনা মোতাবেক বিভিন্ন সেবা প্রদান করে। সেবাগুলোর মধ্যে ছিল উপজেলার আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে ২২ জন গর্ভবতী মা’কে গর্ভকালীন সেবা ও পরামর্শ প্রদান করা হয়, ৪ টি কেন্দ্রে মোবাইল নাম্বারসহ সংরক্ষিত গর্ভবতী তালিকা থেকে মোবাইল নাম্বারের মাধ্যমে ২৯ জন গর্ভবতী মা’কে গর্ভবতী সেবা ও পরামর্শ প্রদান করা হয়, ১৩ জন মা’কে প্রসব উত্তর সেবা প্রদান করা হয়, ২ টি মা সমাবেশ করা হয়, ১৮ জন শিশুকে সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়, এছাড়াও পরিবার পরিকল্পনা পদ্ধতিভিত্তিক সেবা প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।