সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে একই রাতে দুটি মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ চুরি | চ্যানেল খুলনা

ফকিরহাটে একই রাতে দুটি মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ চুরি

oppo_2

বাগেরহাটের ফকিরহাটে একই রাতে দুটি মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতের কোন এক সময় চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। এতে ঘের মালিকদ্বয়ের ৭ লাখ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষত্রিগ্রস্থ মৎস্য ঘের মালিকরা জানান, উপজেলার সদর ইউনিয়নের সিংগাতী এলাকায় কয়েক বছর ধরে পাশাপাশি দুটি ঘেরে মাছের চাষ করে আসছেন সাতশৈয়া এলাকার শেখ মুনছুর আলীর পুত্র শেখ মনিরুল ইসলাম ও শেখ আ: হামিদের পুত্র শেখ আ: হাই বাচ্চু। পাশাপাশি ঘের হওয়ার তারা দুজন রাতে ভাগাভাগি করে ঘের পাহারা দিয়ে থাকেন।

কিন্তু ঈদের ব্যস্ততা ও শারিরীক অসুস্থতার কারণে মঙ্গলবার রাত ১১টার পর তারা কেহ ঘের পাহারায় যাননি। এ সুযোগে রাতে চোর চক্রটি দুটি ঘেরে বিষ দিয়ে সাদা ও চিংড়ি মাছ চুরি করে নিয়ে গেছে। এছাড়া গৈয়ে অবশিষ্ট যে মাছ ছিল সব বিষের প্রভাবে মারা গেছে ও নষ্ট হয়ে গেছে।

ঘের মালিক মনিরুল ইসলাম জানান, বুধবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি ঘেরে গিয়ে দেখতে পান তার ঘেরের মাছ মরে ভেসে উঠেছে। এরপর জাল টেনে দেখেন চিংড়ি সহ বড় সাইজের সাদা মাছগুলো নেই। ঘেরে ভেসে থাকা অবশিষ্ট মাছগুলো জাল দিয়ে টেনে তুলে বিক্রির জন্য তুলে বাজারে পাঠিয়েছেন। ঘেরে বিষ দেওয়ার ফলে তার প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

পার্শ্ববর্তী ঘের মালিক হাই বাচ্চুর ঘেরে একই অবস্থা। তিনি বলেন, তার প্রায় ৩লাখ টাকার ক্ষতি হয়েছে। দুটি ঘেরের ভেড়ীর উপর একটি বিষের খালি বোতল পাওয়া গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, দুটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনাটি তিনি জেনেছেন। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করতে আসেনি। ক্ষতিগ্রস্থ ঘের মালিকরা লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।