সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মারা গেছেন অভিনেত্রী রুনা খানের বাবা | চ্যানেল খুলনা

মারা গেছেন অভিনেত্রী রুনা খানের বাবা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খানের বাবা আর নেই। রোববার (৯ মার্চ) রাতে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন রুনা খানের বাবা ফরহাদ হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১০ মার্চ) সকালে রুনা খান তার বাবার মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। বাবা-মা ও ভাইয়ের সঙ্গে তোলা বেশ কিছু ছবিও শেয়ার করেছেন। এসব ছবির ক্যাপশনে রুনা খান লেখেন, “আমার আব্বু চলে গেলেন! আত্মার শান্তি হোক…।”

রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। অভিনেত্রী রোজী সিদ্দকী লেখেন, “আল্লাহ বেহেশত নসীব করুন।” ফজলুর রহমান বাবু লেখেন, “বিদেহী আত্মার শান্তি কামনা করছি।” চলচ্চিত্র অভিনয়শিল্পী নাঈম লেখেন, “শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন।”

রওনক হাসান লেখেন, “বাবার আত্মার শান্তি কামনা করছি।” মৌসুমী নাগ লেখেন, “তার আত্মার পরম শান্তি কামনা করছি।” শবনম ফারিয়া লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন! আল্লাহ আঙ্কেলের আত্মাকে শান্তি দান করুন। শক্ত হও আপু।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

রুনা খানের বাবা ফরহাদ হোসেন সরকারি চাকরিজীবী ছিলেন। টাঙ্গাইল জেলার মির্জাপুরের মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তাকে সমাহিত করা হতে পারে বলে জানা গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।