সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১৩৮ কোটি টাকায় কারখানা খুলতে চেয়েছিলেন সোনা পাচারে অভিযুক্ত সেই অভিনেত্রী | চ্যানেল খুলনা

১৩৮ কোটি টাকায় কারখানা খুলতে চেয়েছিলেন সোনা পাচারে অভিযুক্ত সেই অভিনেত্রী

কন্নড় খ্যাত নায়িকা রান্যা রাও। বিপুল পরিমাণ সোনা পাচারের অভিযোগে ভারতের এক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে ১২ কোটি রুপি মূল্যের সোয়া ১৪ কেজি সোনা। তবে নায়িকার দাবি, তাকে ব্ল্যাকমেইল করে নাকি সোনা পাচার করানো হচ্ছিল।

যদিও বিষয়টি নিয়ে চলছে জোর তদন্ত। এবার এই মামলা ঘিরে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে ভারতের কর্ণাটক সরকার নায়িকার জন্য আলাদা করে জমি বরাদ্দ করেছিল, আর সেখানে একটা কারখানা খুলতে ১৩৮ কোটি রুপি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন রান্যা।

ভারতীয় গণমাধ্যমের খবর, ক্ষীরদা প্রাইভেট লিমিটেডের পরিচালক হলেন রান্যা এবং তার ভাই ঋষভ। মূলত তাদের কোম্পানি একটি স্টিল টিএমটি বার উৎপাদন ইউনিট স্থাপনের জন্য ১৩৮ কোটি রুপি বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় অভিনেত্রী।

২০২৩ সালে কর্ণাটক শিল্প এলাকা উন্নয়ন বোর্ড ১২ একর শিল্প জমি বরাদ্দ করেছিল নায়িকাকে। তবে বরাদ্দকৃত জমি কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট করেনি কর্ণাটক শিল্প এলাকা উন্নয়ন বোর্ড।

এদিকে ১৯৬২ সালের কাস্টমস আইনের অধীনে রান্যাকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তের জন্য অভিনেত্রীকে পরপ্পানা অগ্রহার কোয়ারেন্টাইন সেলে রাখা হয়েছে বলে জানা গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।