সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বরিশালের উজিরপুরে সড়কে চলন্ত বাসে আগুন | চ্যানেল খুলনা

বরিশালের উজিরপুরে সড়কে চলন্ত বাসে আগুন

ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী গ্রিন লাইন পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান।

তিনি বলেন, ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় উজিরপুর উপজেলার বামরাইলে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিন লাইন বাসে আগুন লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রিন লাইন পরিবহনের বরিশাল ডিপো ম্যানেজার আনিসুর রহমান বলেন, সকল যাত্রী ও বাসের স্টাফরা নিরাপদ রয়েছেন।

বামরাইল গ্রামের বাসিন্দা মনির খলিফা বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তায় হাঁটার সময়ে দেখতে পাই গ্রিন লাইন পরিবহনে আগুন জ্বলছে। তখন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রনি বলেন, চলন্ত বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।