সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতশৈয়া পল্লী মংগল সমিতির আহবায়ক কমিটি গঠন | চ্যানেল খুলনা

সাতশৈয়া পল্লী মংগল সমিতির আহবায়ক কমিটি গঠন

খান গোলাম মুর্শিদকে আহবায়ক ও শেখ আতিকুজ্জামান ইয়ামিনকে সদস্য সচিব করে সর্বসম্মতিক্রমে বাগেরহাটের ফকিরহাট সদরের ঐতিহ্যবাহী সাতশৈয়া পল্লী মংগল সমিতি’র ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সর্বস্তরের সব শ্রেনী-পেশার অসংখ্য গ্রামবাসীর উপস্থিতিতে পল্লী মংগল সমিতি প্রাংগনে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য ৫ সদস্য হলেন শেখ মোসারেফ হোসেন,শেখ মফিজুল ইসলাম,শেখ আল মামুন বাবু, শেখ আরিফুল ইসলাম পাভেল ও শেখ মুরশিদ হোসেন। আহবায়ক কমিটি গঠন কেন্দ্রিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতশৈয়া গ্রামেরই সন্তান, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা।

স্বেচ্ছাসেবক দল নেতা শেখ আ: সালাম এর সঞ্চালনায় ওই সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সমাজসেবক শেখ আ: বারী।

এ সময় প্রবীণদের মাঝে শেখ গোলাম মোস্তফা, শেখ ফজিলত হোসেন, বজলুল হক জুমো, শেখ সিদ্দিকুর রহমান, শেখ আ: জলিল, পল্লী মংগল সমিতির সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান, শেখ নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খান লিয়াকত হোসেন সহ অসংখ্য গ্রামবাসী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।