সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃকিতক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে ২ দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল।

এ সময় সহকারী শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী হিসেবে উপস্থিত ছিলেন শেখ কামরুল ইসলাম, স্বাস্থ্য ক্যাডার ডাঃ মোঃ আল আমিন, ডাঃ সুমন তালুকদার, ডাঃ মুক্তি বিশ্বাস, শিক্ষা ক্যাডার নাজিম শেখ ও সহকারী পুলিশ কমিশনার সাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব আছাদুল ইসলাম আসাদ, চিতলমারী আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার খান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।