সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাজনীতি ও বিসিবি সভাপতিত্বে আসতে চায় তামিম? | চ্যানেল খুলনা

রাজনীতি ও বিসিবি সভাপতিত্বে আসতে চায় তামিম?

ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর থেকেই খবর চাউর হয় আসন্ন বিসিবি নির্বাচনে দেখা যেতে পারে তাকে। এ ব্যাপারে তার নিজের পরিকল্পনা কি? কিংবা সাবেক সতীর্থ মাশরাফি ও সাকিবের মতো তারও কি জাতীয় রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে আছে?

বিপিএলে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের মুখে পড়তে হয়েছে ফরচুন বরিশাল অধিনায়ককে। যার উত্তরও দিয়েছেন তামিম।

তামিম বলেন, ‘রাজনীতিতে… এখন তো আমি রিটায়ার্ড, যদি আসিও, এখন ওই আলোচনাটা হবে না…। পরে আরো বললেন, ‘তবে আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নেই।’

বোর্ড সভাপতি হিসেবে তামিমকে দেখা যাবে কি না; এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘ওটা দেখা যাক।’

ম্যাচের পরিস্থিতি নিয়ে তামিম বলেন, ‘ফিলিংটা তো ফ্যান্টাস্টিক। ওরা যেভাবে শুরু করেছিল মনে হচ্ছিল ২২০-২৫ চেইজ করতে হতে পারে। শেষ ৩-৪ ওভার আমাদের বোলাররা দারুণ বল করেছে। আমরা খুব বেশি রান দেইনি, বাউন্ডারিও দেইনি। আমাদের হিসাবে ২০ রান তারা কম করেছে। এই উইকেটে ভালো শুরু করলে এই রান তাড়া করা সম্ভব ছিল।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপের মাঝপথে নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশি সঞ্জয়, পোশাকে তুলে ধরলেন দেশের পরিচয়

বিশ্বকাপের জমজমাট উদ্বোধন ছাপিয়ে আলোচনায় সংঘর্ষ-বিক্ষোভ

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম কত জানেন?

বাংলাদেশের ফুটবল ভক্তদের সুখবর, বিশ্বকাপ দেখাবে যে তিন টিভি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।