সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে অস্ত্র-গুলিসসহ আ.লীগ নেতার ছেলে ও সহযোগি আটক | চ্যানেল খুলনা

বাগেরহাটে অস্ত্র-গুলিসসহ আ.লীগ নেতার ছেলে ও সহযোগি আটক

বাগেরহাটের রামপালে পিস্তল ও শর্ট গানের গুলিসহ জেলা আওয়ামী লীগ নেতার ছেলে ও তার সহযোগীকে আটক করা হয়েছে। মামলা দায়েরপূর্বক শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় (১৭ জানুয়ারি) উপজেলার কালীগঞ্জ বাজারে ওই আ,লীগ নেতা আবু সাঈদের রাইস মিল থেকে এদের আটক করা হয়। এসময়, এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদের ছেলে আবু মাতলুব ও তার সহযোগি একরামুল হক রাজিব।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, আওয়ামী লীগ নেতা শেখ আবু সাইদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজারে তার রাইস মিলে অভিযান চালানো হয়। এসময়, তার ছেলে আবু মাতলুব ও সহযোগি একরামুল হক রাজিবকে আটক করা হয়।এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয়। এঘটনায় মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।