সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুরআন অবমাননার ‘মূল হোতা’ রিংকু আটক | চ্যানেল খুলনা

কুরআন অবমাননার ‘মূল হোতা’ রিংকু আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কুরআন অবমাননার ঘটনা পরবর্তী হিন্দু-মুসলিম দাঙ্গার মূল হোতা রিংকু কুমার দেবকে (৪৭) আটক করেছে পুলিশ। দেব উপজেলা সদরের মৃত যতীন্দ্র মোহন দেবের ছেলে এবং দোয়ারাবাজার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর রাতে উপজেলার সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসের ফেসবুক পোস্টে কোরআন অবমাননার একটি কমেন্ট পাওয়া যায়। এর পর থেকে এলাকায় শুরু হয় নানা প্রতিক্রিয়া। কুরআন অবমাননার ঘটনায় আকাশ দাসকে পুলিশ আটক করলে তাৎক্ষণিক হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়িয়ে দেয় রিংকু দেব। এরপর থেকে সে পলাতক ছিল।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেছেন, দোয়ারাবাজারে হিন্দু যুবক কর্তৃক কুরআন অবমাননার ঘটনা পরবর্তী হিন্দু-মুসলিম দাঙ্গার মূল হোতা রিংকু কুমার দেবকে আটক করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

১৫০ টাকায় পেট্রোল বিক্রি করে ৫০০০ টাকা জরিমানা দিলেন মুদি দোকানি

জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম পুলিশ হেফাজতে

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি

বিরিয়ানি খাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক পলাতক

আবাসিক ভবনে ট্যাংক বানিয়ে ১৮ হাজার লিটার ডিজেল মজুত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।